ভারতের বিহারে ১,১৩৭ জন স্কুল শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ভূয়া সনদপত্র ও প্রমাণ দেখিয়ে তারা চাকরি নিয়েছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার প্রাদেশিক পার্লামেন্টে এ তথ্য জানান প্রদেশটির শিক্ষামন্ত্রী ব্রিশেন প্যাটেল।

বিহারে নীতিশ কুমারের সরকার ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত দুই লক্ষ ২৫ হাজার শিক্ষক নিয়েোগ দেয়। তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছিল।

এসব ভূয়া শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগে ১৪৭ জন মুখিয়া (গ্রাম প্রধান) ও ২৭ জন পঞ্চায়েত সেবকের বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, পঞ্চায়েতই শিক্ষক নিয়োগের কাজটি করে থাকে। ভূয়া শিক্ষক নিয়োগের অভিযোগে রাজ্যের বিভিন্ন থানায় ২৫টি এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ