পশ্চিমবঙ্গে এবার ৭২ বছর বয়সী খ্রিস্টান এক নানকে ধর্ষণ করেছে ৮ দুর্বৃত্ত। শুক্রবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের রানাঘাট এলাকার একটি স্কুল কাম মঠে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
নির্যাতনের শিকার বৃদ্ধার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে সার্জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘটনার তদন্তে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
এক টুইটার বার্তায় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মমতা ব্যানার্জী বলেন, "রানাঘাট মঠে যা ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সিআইডি এই ভয়াল ঘটনায় জড়িতদেরকে খুঁজে বের করবে। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।"
জানা গেছে, রাত ১টার দিকে মঠের ভিতরে প্রবেশ করে দুর্বত্তরা এবং ওই নানকে গণধর্ষণ করে। মঠের ৫ জন নানের মধ্যে ৩ জনকে বেধে ফেলে দুর্বৃত্তরা। তারপর তারা মঠের প্রধান রুমে প্রবেশ করে এবং লুটতরাজ চালায়। ডাকাত দল বিভিন্ন জিনিসপত্রের ব্যাপক ক্ষতিসাধন করে এবং টাকা-পয়সা, একটি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে যায়।
ভোরবেলা নির্যাতিতা নানকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে শনিবার ওই স্কুলের শিক্ষার্থীরা শিয়ালদহ-রানাঘাট রেলপথ এবং জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখে।
এমএ





