খাওয়ার উদ্দেশ্যে কুকুর ও বিড়াল হত্যা নিষিদ্ধ করেছে তাইওয়ানের আইনসভা। এছাড়া মঙ্গলবার নতুন পাসকৃত আইনে আরো বলা হয়েছে, ভ্রমণের সময় গাড়ির বাইরের রাস্তায় পোষা প্রাণীকে টেনে নিয়ে যাওয়া যাবে না।
এছাড়া এ আইন অমান্যকারীকে দুই বছরের জেলসহ বড় অঙ্কের জরিমানা ভোগ করতে হবে। এমনকি অপরাধীর নাম ও ছবি লোকসম্মুখে প্রকাশ করে দেয়া হবে বলেও জানানো হয়েছে।
আইনটির মাধ্যমে প্রাণী সংরক্ষণ উন্নয়নে আরো এগিয়ে যাবে তাইওয়ান, এমনটাই মনে করা হচ্ছে। এটিই এশিয়ার মধ্যে এ ধরণের প্রথম আইন বা সংশোধনী।
এর আগে, ‘অর্থনৈতিক উদ্দেশ্যে’ কুকুর-বিড়ালের মাংস ও চামড়া বিক্রিও নিষিদ্ধ করেছিল তাইওয়ান। তবে একটা সময় কুকুরের মাংস খাওয়া দেশটিতে খুবই সাধারণ ও বৈধ ছিলো। যদিও বর্তমানে এদের ঘরে পালনের উদ্দেশ্যেই রাখা হয়। বিবিসি।
জেড





