রাশিয়ার ২টি বোমারু বিমানকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে আমেরিকা  ও কানাডার ৪টি যুদ্ধবিমান।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাশিয়ার বিমান ২টি আর্কটিক অঞ্চলের কানাডীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছ দিয়ে ওড়ার সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কম্যান্ড বা নোরাড।

তারা বলেছে, রয়্যাল কানাডিয়ান বিমানবাহিনী প্রহরা দেয় এমন এলাকায় শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে প্রবেশ করে রাশিয়ার ২টি টিইউ-১৬০ ব্লাকজ্যাক বোমারু বিমান। তবে রুশ বিমানগুলো আমেরিকা বা কানাডার সীমানায় প্রবেশ করে নি; বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। এ সময় তা সনাক্ত করে দু’টি এফ-২২ এবং দু’টি সিএফ-১৮ যুদ্ধবিমান।

তবে রাশিয়া, আমেরিকা ও কানাডার যুদ্ধ বা বোমারু বিমানের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটে নি।

নোরাড বলেছে, আমেরিকা অথবা কানাডার আকাশসীমা নজরদারি করতে তারা ব্যবহার করে রাডার, স্যাটেলাইট ও যুদ্ধবিমান। নোরাডের কাছে আমেরিকা ও কানাডার ভৌগোলিক সীমানা রক্ষা করার বিষয়টিই বেশি গুরুত্ব পায়।

এই প্রথম রাশিয়া ও আমেরিকার যুদ্ধবিমান এমন কাছাকাছি বা মুখোমুখি হয় নি বরং সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে। 

এমবি