পাকিস্তানের কোয়েটায় বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আটজন নিহত ও ছয়জন আহত হয়েছে। খবর ডননিউজের।
স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইমরান কোরেশি জানান, বন্দুকধারীদের ছোড়া গুলিতে হাজারা সম্প্রদায়ের আটজন নিহত হন।
তিনি বলেন, "হামলাকারীরা এলোপাতারি গুলি ছুড়ে পালিয়ে যায়।"
লাশগুলো বোলান মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়েছে। কোরেশি জানান, ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেছেন তিনি।
পাকিস্তানের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, সহিংসতার কারণে এ পর্যন্ত হাজারা সম্প্রদায়ের অন্তত দুই লাখ লোক দেশটির বিভিন্ন শহরে ও অন্য দেশে চলে গেছে।
ইআর





