দক্ষিণ ইউরোপের দ্বীপদেশ মাল্টায় এক লঞ্চডুবিতে পাঁচ শতাধিক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইউরোপ অভিমুখে যাত্রা করা একটি লঞ্চ মাল্টার ৩০০ মাইল দক্ষিণে ডুবে যায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, ঘটনার কিছুক্ষণের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা গেছে। তবে মালটা সেনাবাহিনীর বরাত দিয়ে এবিসি নিউজ বলেছে, শুক্রবারের মধ্যে মোট ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, নারী ও শিশু নিয়ে যাত্রাকারী লঞ্চটিকে ‘ইচ্ছাকৃতভাবে’ আরেকটি লঞ্চ ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





