মালয়েশিয়ার এমএইচ-১৭ বিমানটির নিহত যাত্রীদের মৃতদেহ পরীক্ষা করতে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ দল সোমবার পূর্ব ইউক্রেনের তোরেজে পৌঁছেছেন। 

বিবিসি'র খবরে বলা হয়, ৩ জন ফরেনসিক বিজ্ঞানী উদ্ধারকৃত ১৯৬টি মৃতদেহের পরিচয় উদঘাটন করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সেখানকার একটি রেলওয়ে স্টেশনে পরীক্ষা-নিরীক্ষার কাজটি সম্পন্ন হয়েছে। 

এর আগে রবিবার তোরেজ শহরে ফ্রিজিং পদ্ধতি সম্পন্ন রেলের ওয়াগনে ওই মৃতদেহ গুলো পাওয়া যায়। তোরেজে শহরটি বিমান বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

খবরে বলা হয়, নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ দলটিই প্রথম আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ঘটনা স্থলে পৌঁছলেন। এর আগে অন্যান্য পর্যবেক্ষকরা যেতে চাইলেও বিদ্রোহীরা তাদের মূল ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো বলছে, বিমান ভূপাতিত করার সাথে রাশিয়ার জড়িত থাকার প্রমাণ রয়েছে। গত সপ্তাহের এই বিমান দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছে। সূত্র: বিবিসি।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই