পাকিস্তানের জাতীয় সংগীত গেয়ে কারাগারে গেলেন জম্মু কাশ্মীরের ১১ ক্রিকেটার। পাকিস্তানের ইউনিফর্ম পরে জাতীয় সংগীত গাওয়ায় ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করেন। সেন্ট্রাল কাশ্মীরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গোলাম হাসান ভাট জানান, তাদের সবাইকে পুলিশি হেফজতে নেওয়া হয়েছে। প্রতিবাদে পুলিশ স্টেশনের সামনে হাজার হাজার কাশ্মীরি বিক্ষোভ করছেন।
উল্লেখ্য, গত দুই এপ্রিল কাশ্মীরের ক্রিকেটাররা নরেন্দ্র মোদির কাশ্মীর সফরকালীন সময়ে খেলা শুরু হওয়ার আগে পাকিস্তানের ইউনিফর্ম পরে জাতীয় সংগীত গান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
জেড





