থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সংঘর্ষে চলাকালে গুলিবিদ্ধ হয়ে কয়েকজন আহত হয়েছেন।
আজ শনিবার এ ঘটনা ঘটে।
আহতরা সরকারি দলের সমর্থক নাকি বিরোধী দলের সমর্থক সেটা তাৎক্ষণিক জানা যায়নি।
আগামীকাল রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে প্রধান বিরোধীদল নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।
নির্বাচনকে সামনে রেখে যে সব ভবনে ব্যালট পেপার জমা করা হচ্ছে, সেসব ভবন অবরুদ্ধ করে রেখেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ এবং নির্দলীয় 'পিপলস কাউন্সিল' গঠনের দাবিতে দেশটিতে বিক্ষোভ করছে বিরোধীরা।
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই