শান্তি আলোচনা জোরদারে পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক স্থাপনের লক্ষে তালেবান প্রতিনিধিদল পাকিস্তানে পৌছেছে।
পাকিস্তানে তালেবান প্রতিনিধি দলের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে তালেবান দলের কাতার ভিত্তিক রাজনৈতিক ব্যুরো।
আজ শনিবার তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের প্রতিনিধিদল পাকিস্তানের সাথে শান্তিপূর্ণ বিভিন্ন উস্যুতে আলোচনা করবেন।
আলোচ্য বিষয়গুলোর মধ্যে দুই দেশের শরণার্থীদের বিষয় এবং আফগান স্কুলগুলো থেকে পাকিস্তান শিক্ষকদের সরিয়ে না নেয়ার বিষয়টি উল্লেখযোগ্য।
এদিকে, আফগান তালেবান প্রতিনিধিদলের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র:প্রেসটিভি
এসএম





