যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বার্লিংটন শহরের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ এবং লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, গুলির ঘটনার সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে তার আগেই বন্দুকধারী ওইস্থান থেকে সটকে পড়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

 

এমএনজে