আজ বুধবার ভেনেজুয়েলার অবিসংবাদিত নেতা হুগো শ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর অর্থ্যাৎ ২০১৩ সালের ৫ মার্চ মারা যান বিপ্লবী এই নেতা। ভেনেজুয়েলাবাসী তাদের প্রিয় নেতার মৃত্যুদিবসটি পালন করছে বিনম্র শ্রদ্ধা, স্মরণ আর ভালোবাসায়। খবর রয়টার্সের।
প্রায় বছরখানেক মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে ধরাধাম ছেড়ে যান সমাজতন্ত্রী এই নেতা। তাকে শুধু ভেনেজুয়েলার নেতা বললে ভুল হবে। তাকে বলা হয়ে থাকে আধুনিক যুগের সাম্রাজ্যবাদবিরোধী কণ্ঠগুলোর মধ্যে অগ্রগণ্য এক প্রতিভূ।
তবে, শ্যাভেজের মৃত্যুর এক বছরের মাথায় ভালো নেই ভেনেজুয়েলাবাসী। শ্যাভেজের নিজের পুত্র বলে দাবি করা বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অনেক সমস্যার সম্মুখীন। দেশটিতে গত প্রায় এক মাস ধরে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে। গত কয়েকদিন ধরে সেই আন্দোলন সহিংস রূপ নিয়েছে। আন্দোলন-বিক্ষোভে ভেনেজুয়েলা এখন টালমাটাল।
বুধবার শ্যাভেজের স্মরণে সামরিক কুজকাওয়াজের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলাবাসী তাদের 'এল কমানদান্তেকে' স্মরণ করবে রাস্তায় নেমে এসে। আর শ্যাভেজের এই মৃত্যুবার্ষিকী পালনকে মাদুরো কাজে লাগাতে পারেন। তিনি তার বিদ্রোহীদের দেখাতে পারেন যে, তিনিও শ্যাভেজের মতো একজন যুগান্তকারী নেতা। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
হুগো শ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী