মুম্বাইয়ে একটি সাততলা ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে মুম্বাইয়ের শহরতলীতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
মুম্বাইয়ের ফায়ার ব্রিগেডের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ঝুকিপূর্ণ এই ভবনটিকে আগেই বসবাসের অনপযুক্ত বলে ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু এরপরও বেশ কয়েকটি পরিবারে অবৈধভাবে ভবনটিতে বাস করছিল।
ভবনের ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। কয়েক ডজন ফায়ার সার্ভিসের কর্মী ধ্বংসাবশেষ খুঁজে দেখছেন। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]