বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামী আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসিতে গভীর শোক এবং নিন্দা প্রকাশ করেছে পাকিস্তানের সরকার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, ফাঁসির ঘটনায় পাকিস্তান "গভীরভাবে শোকাহত।"
"তার একমাত্র অপরাধ ছিল তিনি (১৯৭১ সালে) পাকিস্তানের সংবিধান এবং আইন সমুন্নত রাখার চেষ্টা করেছিলেন।"
নিজামীর ফাঁসিকে গণতন্ত্রের চেতনা বিরোধী বলেও আখ্যা দেওয়া হয়েছে পাকিস্তানের বিবৃতিতে। "অস্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিরোধীদের হত্যা গণতন্ত্রের চেতনার পুরোপুরি বিরোধী।"
বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশের জনগণের জন্যও এই ঘটনা দুঃখজনক কারণ তারাই নিজামীকে সংসদে নির্বাচিত করেছিলো।
পাকিস্তান আবারো দাবি করেছে এই বিচার ১৯৭৪এ করা ভারত-বাংলাদেশে-পাকিস্তানের মধ্যে ত্রি-পক্ষীয় চুক্তির বরখেলাপ।
এমবি





