পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালাকে তলব করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাক পররাষ্ট্র দপ্তর তাকে ডেকে পাঠায়।
ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে, এমন অভিযোগে দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদ। এ ঘটনায় পাকিস্তানের ২ সৈন্য নিহত হয়েছে।
পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ করায় পাকিস্তান তিব্র নিন্দা জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বাম্বাওয়ালার হাতে প্রতিবাদ পত্র হস্তাস্তর করেছেন।
জেড





