মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ জুন) দেশটির সবচেয়ে বড় শহর মান্দালয়ে সামরিক এই বিমান বিধ্বস্ত হয়।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিক তাদের খবরে জানিয়েছে, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরও চার জন আহত হয়েছেন। বিমানটি ১৬ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সও একই রকমের খবর দিয়েছে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর মান্দালয়ে বিধ্বস্ত হয়েছে। এতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এমবি





