ভারতের রাজধানী দিল্লিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। দিল্লির উত্তর-পশ্চিমের একটি কাপড়ের গুদামে ওই দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আরও প্রায় ১০ জন অগ্নিদগ্ধ হয়েছে।
স্থানীয় সময় রোববার মধ্যরাত ১২টা ৩০ মিনিটে কিরারি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি চারতলা ভবনের নিচতলায় ওই কাপড়ের গুদামটি ছিল।
পুলিশ জানিয়েছে, কাপড়ের গুদামটি একটি তিন তলা ভবনের নিচতলায় ছিল। পুরো ভবনে কোনো ধরনের অগ্নিনির্বাপণ সরঞ্জাম ছিল না। ভবনে ওঠানামার সিঁড়িও ছিল মাত্র একটি।
দগ্ধদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হসপিটালসহ স্থানীয় অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এনডিটিভি জানায়, চলতি মাসেই উত্তর দিল্লিতে আরেকটি আগুনের ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছিল। লাগেজ তৈরির ওই কারখানাটি দিল্লির অন্যতম ব্যস্ত এলাকায় ছিল।দিল্লিতে কাপড়ের গুদামে আগুন
অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই ছিলেন শ্রমিক। ভোর ৫টার দিকে আগুন লাগার সময় তারা রানি ঝাঁসি রোডে অবস্থিত আনাজ মণ্ডি এলাকায় ওই কারখানার ভেতরেই ঘুমাচ্ছিলেন।
লাগেজ কারখানাটি একটি গলির পাশে অবস্থিত ছিল, যার আশপাশে ছিল আরও অনেকগুলো ছোট ছোট কারখানা ও গুদাম। এ কারণেই ওই আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হয়েছিল।
এএস





