কাশ্মীরে সহিংসতায় বুধবার তিন বিদ্রোহী ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পুলিশ এএফপিকে জানায়, এর দুইদিন আগে সৈন্যরা পাকিস্তান সীমান্তে পাঁচ বিদ্রোহীকে হত্যা করে।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল মুনির আহমেদ খান জানান, সশস্ত্র জঙ্গি তৎপরতার খবর পেয়ে সেনা বাহিনী ও পুলিশ আবাসিক এলাকার অদূরে অভিযান চালিয়ে তাদের হত্যা করে।

নিহত তিনজনই সেখানকার স্থানীয় বাসিন্দা বলেও জানান তিনি।

এমএনজে