ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরাকে আইএস সন্ত্রাসী দমনের কথিত লক্ষ্যে গঠিত মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪২তম বার্ষিক বৈঠকে যোগ দেয়ার জন্য কুয়েতের উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে তিনি এ কথা বলেন।

জারিফ বলেন, আইএস বিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের ভূমিকার বিপরীতে ইরাকের জনগণ অনেক জোরালো ভূমিকা রেখেছে। ইরাকি জনগণ যে সব এলাকায় আইএস বিরোধী লড়াইয়ে নেমেছে সেখানে যুদ্ধে অনেক বেশি অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: এএফপি

এআর