মালিয়া ওবামা, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার বড় কন্যা। গত জুলাইয়ে হোয়াইট হাউসে পালন করেছেন তার ১৮ তম জন্মদিন।
গ্রীষ্মের ছুটিতে স্পেন ভ্রমণ এবং জন্মদিন উদযাপনের পর থেকে মালিয়ার নিজ শহর শিকাগোর লোলাপালোজায় বেশ আনন্দ-ফূর্তিতেই তার সময় কাটছে। অনেকেই মনে করছেন, মালিয়া তার জীবনের সেরা গ্রীষ্মকাল পার করছেন!
লোলাপালোজায় অনুষ্ঠিত একটি সঙ্গীত উৎসবে সিক্রেট সার্ভিস স্কোয়াডের সদস্যদের পাশ কাটিয়ে জনতার সঙ্গে মিশে যান মালিয়া। সেখানে তাকে বন্ধুদের সঙ্গে নাচতে, গাইতে দেখা যায়। ওই অনুষ্ঠানে মালিয়ার বিভিন্ন ছবি তার বন্ধুরা সামাজিক মাধ্যম পোস্ট করেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত এই ছাত্রীর একটি ছবি সোমবার তার এক বন্ধু টুইটারে পোস্ট করেন। এতে গোলাপী বর্ণের টিউব টপ এবং কালো হাফপ্যান্ট পরিহিত মালিয়া মঞ্চের ঠিক সামনেই একদল মেয়েদের সঙ্গে নাচতে দেখা যায়। ছবিটি পোস্ট করার পর পরই ভাইরাল হয়ে যায়।
লোলাপালোজায় আজ আমার পাশেই মালিয়া’ শিরোনাম দিয়ে তার অন্য আরেকজন বন্ধু আরো একটি ছবি পোস্ট করেন।
গ্রান্ট পার্কের ওই শো’তে স্পষ্টভাবেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবে মালিয়া। শো চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত। বলা হচ্ছে, ওয়াশিংটন ডিসির সাইডয়েল ফ্রেইন্ডস স্কুল থেকে গত জুনে স্নাতক ডিগ্রি লাভ করার পর থেকে জীবনের শ্রেষ্ঠ সময় পার করছেন সদ্য ১৮ বছরে পা দেয়া এই তরুণী।
হাইস্কুল শেষ করার পর মা মিশেল ওবামার প্রতিষ্ঠিত ‘লেট গার্লস লার্ন’ অর্থাৎ ‘মেয়েদের শিখতে দাও’ প্রোগ্রামের আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে মা মিশেল ওবামা এবং ছোট বোন শাশার সঙ্গে লাইবেরিয়া, মরক্কো ও স্পেন ভ্রমণ করেন মালিয়া। এসব দেশ ভ্রমণে মায়ের সঙ্গে তিনিও বিভিন্ন প্রোগ্রামে অংশ নেন।
গত জুলাইে কিউবায় পারিবারিক সফরের সময় স্প্যানিশ ভাষায়ও বেশ দক্ষতা দেখান হাস্যময়ী এই তরুনী। স্পেনের বার্সেলোনায় মালিয়া তার দেহরক্ষী এবং বন্ধুদের সঙ্গেও দারুন সময় উপভোগ করেন। এতে তার তিনজন ঘনিষ্ঠ বন্ধু এবং দেহরক্ষীরা ছিলেন। বাধীনতা দিবসে হোয়াইট হাউসের ৪র্থ জুলাই পার্টির অনুষ্ঠান মালিয়া বেশ উপভোগ করেন। জ্যনেলি মোনে এবং কেন্ড্রিক লামার মত তারকারা ওই অনুষ্ঠান মাতিয়ে রাখে।
সুতরাং এটা বললে অত্যুক্তি হবে না যে, মালিয়া নিশ্চিতভাবেই তার জীবনের শ্রেষ্ঠ গ্রীষ্মকাল পার করছেন।
এসএ/টাইম





