ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলার কাকাইয়াপাড়া গ্রামের সাপুড়ে নানাহুকে (৫০) একটি সাপ কামড় দিতে নিলে রাগে ক্ষিপ্ত হয়ে সাপটিকেই কামড়ানো শুরু করলেন সাপুড়ে নানাহু। এরপর সবাইকে অবাক করেই সাপটিকে খেয়ে ফেললেন নানাহু। কিন্তু হজম করতে পারলেন না নানাহু, মাত্র মিনিট পাঁচেক পরেই বমি করে মারা গেলেন নানাহু।

জানা যায়, কাকাইয়াপাড়া গ্রামের এক গৃহস্থ গতকাল রোববার হঠাৎ দেখতে পান তার বেডরুমের নিচে সাপ এসে বসে আছে।এরপর খবর দেয়া হয় পড়ে সাপুড়ে নানাহুকে। খাটের তলা থেকে কেউটেটাকে টেনে বের করে আনেন নানহু। রাগের মাথায় কেউটেটা ছোবল মারে নানহুকে।

কেউটের কামড়ে নানহু রাহে হিতাহিত জ্ঞান হারান।কেউটের কামড়ের জবাবে পাল্টা কামড় দিতে শুরু করলেন সাপুড়ে নানহু। এরপর কেউটেটাকে কামড়ে কামড়ে খেতে শুরু করলেন।

কিন্তু মিনিট পাঁচেক পরেই নানাহুর বমি শুরু হল, মাথা ঘুরে পড়ে জ্ঞান হারালেন তিনি। জ্ঞান আর ফেরেনি তার, চিরনিদ্রায় চলে গেলেন নানাহু।

১৯৯০ সালে একবার সাপের বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন নানহু। কিন্তু সে যাত্রায় দৈবাৎ বেঁচে যান তিনি। তখন থেকেই তার বিশ্বাস জন্মায় সাপের বিষে তিনি কখনো মরবেন না। সেই মিথ্যা বিশ্বাসই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।

সূত্র : জি নিউজ

ইআর