মুসলমানদের ৩য় পবিত্রতম মসজিদ আল-আকসায় ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত । সেখানে আবারও আগ্রাসন চালিয়েছে দখলদার ইহুদিবাদীরা।
স্থানীয় সময় রোববার সকালে ৪০০'র বেশি কট্টর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসায় প্রবেশ করে।
এ সময় উত্তেজনা দেখা দিলে ইসরাইলি বাহিনী ১ ফিলিস্তিনিকে ব্যাপক মারধরের পর তাকে আটক করে।
এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুশিয়ারি দিয়েছে। একইসঙ্গে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদেরকে প্রস্তুত থাকতে বলেছে।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরাইলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে।
একইসঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে যাতে দখলদার ইসরাইল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদাপ্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ইসরাইলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী রোববার মসজিদুল আকসায় ঢুকতে জেরুজালেমে অবৈধ বসতাকারী কট্টর ইহুদিদের প্রতি আহ্বান জানিয়েছিল।
এছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেওয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে উগ্রবাদী ইহুদি দখলদার সংগঠন। তথ্যসূত্র : আল জাজিরা ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
এইচএন





