স্ত্রী ব্রিজিতকে নিয়ে শুক্রবার রাতে প্যারিসে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জনের কনসার্টে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। কনসার্টে তার উপস্থিতি সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এলটন জনের গান শুনতে শুনতে পায়ে তাল দিচ্ছেন তিনি। কনসার্টে সঙ্গীত পরিবেশনের আগে এলটন জনের সঙ্গে অল্প কিছুক্ষণ আড্ডাও দিয়েছেন ইমানুয়েল এবং ব্রিজিত।

নিজেদের সেই আলাপচারিতার ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন এলটন জন ও তার সঙ্গী ডেভিড ফারনিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে। একজন টুইটার ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টে ভিডিওটি টুইট করে ক্যাপশনে লেখেন, ‘একদিকে ফ্রান্সের শহরগুলো জ্বলছে, অন্যদিকে ম্যাক্রোঁ ও তার স্ত্রী এলটন জনের কনসার্টকে আলোকিত করছেন। তাদেরকে খুবই খুশি দেখাচ্ছে।

ফ্রান্সের পার্লামেন্টের বিরোধী দলীয় আইনপ্রণেতা থিয়েরে মারিয়ানি নিজের টুইটার অ্যাকাউন্টে প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেছেন, ‘ফ্রান্স যখন জ্বলছে, তখন মন্ত্রীদের পাশে থাকার পরিবর্তে এলটন জনের গানে হাততালি দেওয়াকে জরুরি মনে করছেন প্রেসিডেন্ট।’

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘খুব ভুল সময়ে কনসার্ট উপভোগ করতে গেলেন প্রেসিডেন্ট।’

এনএইচ