[b]গোহাটি:[/b] ভারতের আসামে দুর্বৃত্তদের হামলায় ১০ জন নিহত ও অপর আটজন আহত হয়েছে। রাজ্যের সোনিতপুর জেলায় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। হতাহতদের সবাই সিপিআই (এমএল) কর্মী-সমর্থক বলে জানা গেছে।
সোনিতপুর জেলার উপ-কমিশনার ললিত গগৈ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী বোরগঙ থানার চৌয়লধুয়া এলাকায় সিপিআই (এমএল) কর্মীদের উপরে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। হামলাকারীরা অরুণাচল প্রদেশ থেকে এসেছিল বলে দাবি করেন তিনি।
সিপিআই (এমএল)-এর রাজ্য সম্পাদক বিবেক দাস জানিয়েছেন, প্রতিবেশী রাজ্য থেকে আক্রমণ ও অনুপ্রবেশের ঘটনা প্রতিহত করতে গত দু’মাস থেকে দলের কর্মীরা আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় ক্যাম্প বসিয়ে নজরদারী চালাচ্ছেন। দলের এ ধরনের একটি ক্যাম্পে বন্দুকধারীরা হামলা চালিয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি চৌয়লধুয়ার নিকটবর্তী ঠাণ্ডাপানি বন বাংলোতে হামলা চালিয়েছিল অরুণাচল প্রদেশের দুর্বৃত্তরা। ওই আক্রমণে বন দফতরের এক কর্মী আহত হন। সে ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করে জেলা প্রশাসন। কিন্তু সিআরপিএফের জওয়ানদের উপস্থিতি থাকা সত্ত্বেও সিপিআই (এমএল) কর্মীদের উপর এ ভয়াবহ হামলার পর স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
ভারতের আসামে বন্দুকধারীদের হামলায় নিহত ১০
গোহাটি: ভারতের আসামে দুর্বৃত্তদের হামলায় ১০ জন নিহত ও অপর আটজন আহত হয়েছে। রাজ্যের সোনিতপুর জেলায় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। হতাহতদের সবাই সিপিআই (এমএল) কর্মী-সমর্থক বলে জানা গেছে।





