শনিবার ( ২১ মে ) বিকালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির

প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ থেকে ৪ জন প্রাপ্তবয়স্ক ও ১ জন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে একজন পাইলট আছেন। বাকি চারজন একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

ফরাসি উদ্ধারকারী সংস্থা জানায়, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ৬০ দমকলকর্মী মোতায়েন করা হয়।

এ ছাড়া কীভাবে বিমানটি দুর্ঘটনার কবলে জানার জন্য গ্রেনোবল প্রসিকিউটররা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন।

এইচএন