রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বিমানকে তাড়া করল ন্যাটোর জঙ্গিবিমান৷ বাল্টিক সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে শোইগুর বিমান ধাওয়া করা হয় বলে রুশ সূত্র দাবি করেছে।

 

রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শোইগুর বিমান পশ্চিম রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে

যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে৷ সেই সময় শোইগুর বিমান থেকে ন্যাটোর ইউরোফাইটার

টাইফুন জঙ্গিবিমানের বহর ছিল মাত্র দুই কিলোমিটার দূরে৷ শোইগুর বিমানকে পাহারা দিয়ে

নিয়ে যাচ্ছিল কয়েকটি রুশ সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান৷

 

বাল্টিক সাগরের কাছে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত

কালিনিনগ্রাদ৷ কালিনিনগ্রাদের কাছে অবস্থিত চেকালোভোস্ক বিমানঘাঁটির পুনর্নির্মাণ কাজ

পরিদর্শনের জন্য সেখানে গিয়েছিলেন শোইগু৷

 

এমআইএস।