উত্তর আমেরিকান বিমান প্রতিরক্ষা কমান্ড (নোরাড) দুই তরুণী যাত্রীর মাতলামির ঘটনায় কিউবাগামী কানাডার একটি যাত্রীবাহী বিমানকে বুধবার দু’টি সি-এফ-১৮ যুদ্ধ বিমান দিয়ে পাহারা দিয়ে টরন্টোতে ফেরত পাঠানো হয়েছে।

কিউবাগামী কানাডার ওই বিমানের কথা উল্লেখ (নোরাড) মুখপাত্র মেজর জুলি রবার্জ এএফপি’কে বলেন, দুই তরুণী যাত্রীর মাতলামির কারণে বিমানটিকে টরন্টোতে ফেরত পাঠানো হয়। এস্কর্ট করে নিয়ে যাওয়া ওই বিমান স্থানীয় সময় রাত ৮টা ৩৩ মিনিটে টরন্টোতে পৌঁছায়।

কানাডা পুলিশ টুইটার বার্তায় জানায়, পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ‘বিমানে অসংলগ্ন আচরণের জন্য ফ্লাইটটি টরন্টোতে ফিরে আসার পর দুই মহিলাকে গ্রেফতার করেছে।

সামাজিক মাধ্যমের খবরে বলা হয়, আনুমানিক ২০-এর কোঠায় বয়সের এ দুই মহিলা মদপান করে অন্যের সাথে অসংলগ্ন আচরণ করে।

নোরাডের বিবৃতিতে আরো বলা হয়, বিমানটি নিরাপদে অবতরণ করলে যুদ্ধ বিমান দু’টি তাদের ঘাঁটিতে ফিরে যায়।

এনওআরডি হচ্ছে নৌ সতর্ককরণের দায়িত্বে নিয়োজিত কানাডা ও আমেরিকার একটি যৌথ কমান্ড।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ