ভারতের ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমেছে প্রায় ৬০ ভাগ। গত বছর বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল ৫৮০ কোটি রুপি। কিন্তু এ বছর প্রতিবেশী বাংলাদেশের জন্য বরাদ্দ মাত্র ৩৫০ কোটি রুপি।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটানে ভারতের সাহায্য বেড়েছে সবচেয়ে বেশি, প্রায় ৫০ শতাংশ। আগের বছরের ৪ হাজার ১শ’কোটি রুপি থেকে বেড়ে এ বছর বরাদ্দ হয়েছে ৬ হাজার কোটি রুপি।

এছাড়া সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর জন্য এ বছর ভারতের বরাদ্দ কিছুটা হলেও বেড়েছে। আফগানিস্তানকে এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ৬৭৬ কোটি রুপি, গত বছর যা ছিলো ৫২৫ কোটি রুপি। এছাড়া নেপালকে দেয়া হয়েছে ৪৫০ কোটি রুপি, আগের বছর যা ছিলো ৩৮০ কোটি রুপি।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই