সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রেস্তোরাঁটিতে লাল হুডি ও কালো মাস্ক পরা এক বন্দুকধারী ঢুকে পড়েন। তাকে দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এর কয়েক মুহূর্ত পরেই গুলি ছোড়েন বন্দুকধারী ওই ব্যক্তি।

ফুটেজে আরও দেখা যায়, ভেতরে থাকা একটি শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান এক নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি রেস্তোরাঁটির কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে গিয়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালান হামলাকারী।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সী যুবককে স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দারা।

রেস্তোরাঁর এক কর্মচারী বলেন, গুলি চালানোর সময় তিনি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। প্রথমে তিনি প্রথমে বুঝতে পারেননি সেটা গুলি নাকি অন্যকিছু।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলার পর পালিয়ে যান হামলাকারী। তাকে আটক করা এখনো সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে আটকের জন্য অভিযান চালাচ্ছে তারা।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এবি