রোবরার সন্ধ্যায় কাশ্মিরের শ্রীনগরে একটি গ্রেনেড হামলায় ১৪ জন পুলিশকর্মী আহত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর কাশ্মির সফরের প্রতিবাদে এই হামলা চালানো হয় বলে ধারণা করা হয়। উল্লেখ্য রোববার মোদী এশিয়ার সবথেকে বড় টানেল উদ্ধোবন করার জন্য কাশ্মির সফরে যায়।
প্রধানমন্ত্রী সফর উপলক্ষে রবিবার সারাদিন উপত্যকায় হাই অ্যালার্ট জারি ছিল। প্রধানমন্ত্রী উপত্যকা ছাড়ার পর যখন পুলিশকর্মীরা ফিরছিলেন, সেই সময়ই তাঁদের উপর হামলা চালানো হয়। আহত পুলিশকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য ১ এপ্রিল বা শনিবার শ্রীনগরের উপকণ্ঠে এক হামলায় জখম হন আরো দু জন ভারতীয় সেনা। দীর্ঘদিন ধরে কাশ্মির স্বাধীনতাকামীদের সাথে ভারতে সেনাবাহিনীর এই সংঘর্ষ চলে আসছে।
জেড





