কেনিয়ার উত্তরাঞ্চলে সোমালিয়ার সীমান্তবর্তী মানদেরা এলাকায় জঙ্গি সংগঠন আল-শাবাবের আক্রমণে অন্তত ছয় জন নিহত হয়েছে বলে জানায় সে দেশের পুলিশ সংস্থা। কেনিয়ার একটি জাতীয় দৈনিকের অনলাইনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে এ হামলা হয়।
মানদেরা অঞ্চল সোমালিয়া সীমান্তবর্তী। সোমালিয়ায় কেনীয় সেনাদের মোতায়েন করার জন্য কেনিয়ায় প্রায়ই হামলা চালিয়ে থাকে আল-শাবাব। জঙ্গিগোষ্ঠীটি জানিয়েছে, যতদিন সোমালিয়া থেকে কেনিয়া সরকার সেনা প্রত্যাহার না করবে, ততদিন তাদের দেশে হামলা অব্যাহত থাকবে।
আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনীর অংশ হিসেবে সোমালিয়ায় মোতায়েন করা হয়েছে কেনীয় সেনাদের। আফ্রিকান ইউনিয়ন আল-শাবাবকে নির্মূলে এখনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি।
এ হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর আলী রোবা। হামলার প্রকৃতি ও ধরন থেকে এটি পরিষ্কার, আল-শাবাব এ কাজ করেছে।
জেড





