সোমালিয়ায় আল শাবাব যোদ্ধাদের ঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কমপক্ষে ছয়জন আল-শাবাব নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে শীর্ষ নেতা আবু জুবায়েরও রয়েছেন।
মঙ্গলবার উকূলীয় বারাই শহরে এ হামলা চালানো হয়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
তবে শনিবার রাতের ওই হামলায় শীর্ষ নেতা জুবায়েরসহ বাকিদের নিহতের ব্যাপারে সংগঠনটি পরিস্কার কিছু জানায়নি। তবে হামলার বিষয়টি তারা নিশ্চিত করেছেন।
সংগঠনটির মূল ঘাঁটি বারাই শহরের উপকূলে তাদের দু’টি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সূত্র: বিবিসি
ঢাকা, ০২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





