আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারণার সময় এবার থাপ্পড়ের পরিবর্তে পাথর নিক্ষেপের শিকার হলেন।
গত বৃহস্পতিবার রাতে বেনারস হিন্দু ইউনিভার্সিটির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে। হামলাকারীরা নরেন্দ্র মোদির পক্ষে স্লোগান দেন। কয়েক দিন আগে দিল্লিতে এক অটোরিকশা চালক কেজরিওয়ালকে থাপ্পড় মারেন। এর আগে তাকে কালি ছুঁড়ে মারা হয়। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]