ব্রাজিলে প্রায় ৬ লাখ শনাক্ত, মারা গেছে ৩২ হাজারের বেশি
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪৯ জন মানুষ মারা গেছেন।
ব্রাজিলে কোনো পূর্ণমেয়াদে স্বাস্থ্যমন্ত্রী নেই। মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে ব্রাজিলে, খবর বিবিসি।
বুধবার (০৩ জুন) এদুয়ার্দো পাজুয়েলোকে অন্তবর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো বলেছেন, মৃত্যুই সবার নিয়তি এবং সে গণমাধ্যমকে দায়ি করছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর দায়ে।
এদিকে, করোনাভাইরাসে বিশ্বজুড়ে আজ (০৪ জুন) বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জন।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেম সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯-এ মোট আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩ জন।
জেএইচইউর দেয়া তথ্যে দেখা যায়, ব্রাজিলে ৫ লাখ ৮৪ হাজার ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩২ হাজার ৫৪৮ জন প্রাণ হারিয়েছেন।
এমবি





