ভারতের কাশ্মিরে অনুপ্রবেশের কারণে তিন জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।
জানা যায়, রাষ্ট্রীয় রাইফেল এবং পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্যরা মিলিতভাবে জঙ্গীদের গোপন আস্তানায় অভিযান চালায়।এসময় দুই জনকে হত্যা করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুপওয়ারা জেলায়। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কুপওয়ারা জেলার পাতুসাই গ্রামে হানা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুপক্ষের মধ্যে প্রবল গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত আত্মগোপন করে থাকা দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে।
রাষ্ট্রীয় রাইফেল এবং পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্যরা মিলিতভাবে এই অভিযান চালান। আরও কোনও সন্দেহভাজন জঙ্গি আত্মগোপন করে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা এলাকায় তল্লাশি চালাচ্ছে।
এআই/ইআর





