দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত ১০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও নিখোঁজ রয়েছে ১৯৮ জন। নিখোঁজরা ফেরির ভেতরেই আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ফেরিডুবির ঘটনায় এ পর্যন্ত ক্যাপ্টেনসহ সাতকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফেরিটির কর্মীদের ব্যর্থতার জন্যই সব যাত্রী ফেরি থেকে বের হতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তাদের নিজ নিজ কেবিনে অবস্থানের জন্য বলা হয়েছিল। তাদের ফেরি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, তা নিয়েও বিতর্ক রয়েছে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাই সোমবার ফেরির কয়েকজন কর্মীর সমালোচনা করে বলেন, এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ডের শামিল।
প্রায় ৫০০ যাত্রী নিয়ে গত বুধবার ওই ফেরি ডুবে যায়। ফেরিটির অধিকাংশ যাত্রীই ছিল একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক। তারা শিক্ষা সফরে যাচ্ছিলেন বলে জানা গেছে।
সিওল নামের ফেরিটি ১৫ এপ্রিল পশ্চিমাঞ্চলীয় ইনচিওন বন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় জেজু দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে।
দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির বিভিন্ন সমুদ্রবেষ্টিত দ্বীপের যোগাযোগের মাধ্যম ফেরি। দেশটিতে প্রতিদিনই শতশত ফেরি চলাচল করে। সূত্র : বিবিসি[b]
ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
আন্তর্জাতিক
দ. কোরিয়ায় ফেরিডুবিতে ১০৪ মৃতদেহ উদ্ধার
দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত ১০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও নিখোঁজ রয়েছে ১৯৮ জন। নিখোঁজরা ফেরির ভেতরেই আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।





