ছাত্রশিবিরের ১০১তম শহীদ মুহিবুল করিম সিদ্দিকী (খুকু মনি)'র বাবা আনোয়ারুল করিম সিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেছেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় শহীদ-বাবা আনোয়ারুল করিম সিদ্দিকী বুধবার রাত ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে ছাত্রশিবির একজন অভিভাবককে হারালো। প্রিয় সন্তান মুহিবুল করিমকে তিনি আদর করে খুকু মনি ডাকতেন। সেই কলিজার টুকরা সন্তানকে হারিয়েও তিনি ছিলেন দ্বীনের পথে অটল অবিচল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলামী আন্দোলনে সক্রিয় ছিলেন।

শোক বার্তায় আরো বলেন, আনোয়ারুল করিম সিদ্দিকী তার পুরো পরিবারকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছেন। ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ইসলামী আন্দোলনের পথে দৃঢ় থাকার জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন। শহীদের গর্বিত বাবা হিসেবে তিনি দ্বীনের বিজয়ের জন্য স্বপ্ন দেখে গিয়েছেন আজীবন; প্রত্যাশার দৃষ্টি দিয়ে তাকিয়েছেন প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি। তার ঈমানী দৃঢ়তা ও ছাত্রশিবিরের প্রতি ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবিরের কর্মীরা কোনো দিন ভুলবে না। তার ইন্তেকালে ছাত্রশিবিরের সকল জনশক্তি গভীরভাবে শোকাহত।’

আমরা মহান আল্লাহ তা’য়ালার কাছে শহীদের বাবার জন্য দোয়া করছি আল্লাহ তা’য়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। প্রেস বিজ্ঞপ্তি

এমআর