৫৪ বছর পর হাভানায় মার্কিন রাষ্ট্রদূতের কার্যলয়ে পতাকা উত্তোলন করতে কিউবায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

ইউএস নৌবাহিনীর যারা ১৯৬১ সালে মার্কিন পতাকা নামিয়ে নিয়েছিলেন তাদের তিন সদস্যসহ জন কেরি শুক্রবার কিউবায় পৌঁছেছেন।

নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে ৭৮ বছর বয়সী জিম ট্রেসি বলেছেন, "আবার পতাকা উড়ছে এটা দেখতে ভাল লাগার কারণে আমি সেখানে যাচ্ছি।"

৩০ বছর ধরে মার্কিন নৌবাহিনীতে কাজ করেছিলেন ট্রেসি। ১৯৬১ সালের ৪ জানুয়ারি হাভানা থেকে তিনি পতাকা নামিয়েছিলেন।

ইতোমধ্যে কিউবার অনেক নাগরিক মার্কিন ভিসা পাওয়ার জন্য ভিড় জমিয়েছেন। কমিউনিস্ট বিপ্লবের পর তারা এই দ্বীপ রাষ্ট্র ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন।

জেডআই