লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস আয়োজিত 'বাংলাদেশের চলমান মানবাধিকার পরিস্থিতি ও ইফতার মাহফিল শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসন না থাকার কারণে মানবাধিকার লঙ্ঘন চরম অবনতি । বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আইনের শাসন বাস্তবায়ন ব্যাতিত কোনো বিকল্প নেই, এর পাশাপাশি গণসচেতনতা বৃদ্বি ও পরিস্থিতি উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন বক্তারা।
গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আলহামরা রেস্টুরেন্টে ইউনিভার্সাল ভয়েস আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে দল মত নির্বিশেষে আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একাউন্টেন্ট ,সাংবাদিক ,কবি ,ব্যবসায়ী , ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের প্লানিং ও ক্যাম্পাইন সেক্রেটারি শামীম আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সাল ভয়েসের চেয়ারম্যান এম সাঈদ বাকি । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার নাজির আহমেদ।
ব্যারিস্টার নাজির আহমেদ বলেন - তরুণ সমাজের উদ্যোগে পরিচালিত ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস সত্যি ভালো কাজ , তরুণ বয়সে দেশ ও জাতির জন্যে অনেক করণীয় রয়েছে, তিনি আরো বলেন মানুষ হিসাবে মানুষের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।
আশরাফ মুহাম্মাদ উজ্জাল বলেছেন - মাবধিকার প্রতিষ্ঠায় তরুণ সমাজের এগিয়ে আসা প্রশংসনীয়, মানুষ মানুষের জন্যে কাজ করে যেতে হবে, তাহলেই একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।
ইউনিভার্সাল ভয়েসের উপদেষ্টা তরুণ আইনজীবী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান- ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের বিভিন্ন কার্যক্রম ও ভবিৎষত পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউনিভার্সাল ভয়েসের চেয়ারম্যান এম সাঈদ বাকি বলেন - ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা দল মত , ধর্ম গোত্র নির্বিশেষে সকল মামুষের অধিকারের ব্যাপারে কথা বলি। সামনে দিকে ইউনিভার্সাল ভয়েস মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাবে বলে উল্লেখ করেন এবং অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্যে অতিথি দের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্রাডফোর্ড উনিভার্সিটির ভিসিটিং লেকচারার আশরাফ মুহাম্মাদ উজ্জাল, সংগঠনের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মাহবুব আলী খানশূর, সাংবাদিক নূরে আলম বরষণ, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, সেক্রেটারি জেনারেল সাজ্জাদুল ইসলাম , ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী, কবি শিহাব উদ্দিন , ব্রাডফোর্ড উনিভার্সিটির ভিসিটিং লেকচারার আব্দুল আলী, আব্দুর রউফ ,ব্যারিস্টার সানি আব্দুল হক, মানবাধিকার ফরিদুল ইসলাম, মনিরুল হক, মহিবুল্লাহ, ডলার বিশ্বাস, তরিকুল ইসলাম , মাহাবুব বুলবুল প্রমুখ।
ইআর





