আশুরা উদযাপনের প্রস্তুতির সময় আফগানিস্তানের কাবুলে সন্ত্রাসীদের হামলায় ১৪ জন নিহতের খবর দিয়েছে আল-জাজিরা। এ ঘটনায় এক আক্রমণকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকী।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আল-জাজিরাকে বলেন, আক্রমণকারীরা আত্মঘাতী বোমা শরীরে লাগিয়ে পুলিশের পোষাক পরে কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে ‘কার্ত সাখি’ নামক তীর্থস্থানে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, আক্রমণকারীদের একজন পিস্তল দিয়ে গুলি করে সেখানে দায়িত্বরত পুলিশের কাছে থাকা একে-৪৭ অ্যাসাল্ট রাইফেল সিনিয়ে নেয়। এরপর সে এলোপাথারি গুলি চালাতে থাকে পূণ্যার্থীদের উপর।

এদিকে, আবারও হামলা হতে পারে এ আংশকায় শিয়া সম্প্রদায়ের লোকজনকে জনসমাগমস্থলে মিছিল না করার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্লখলা বাহিনী। একইসঙ্গে ঘটনাস্থলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এমবিএইচ