অযোধ্যার এসএসপি গৌরব গ্রোভার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিস্ফোরণে ধ্বংস হওয়া বাড়ির মালিক ছিলেন স্থানীয় বাসিন্দা পাপ্পু গুপ্ত। তিনি বলেন, “বিস্ফোরণের পর রান্নাঘরের বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছি।”

ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে ‘আর্থ মুভিং ভেহিকল’ মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডে জানান, একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার তদন্ত করছে। তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি এবং আহতদের অবস্থা সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

সার্কেল অফিসার শৈলেন্দ্র সিং জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাজি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এই ঘটনা ঘটার সম্ভাব্য কারণ হতে পারে।

এনএইচ