ভারত মহাসাগর ভারতের ওপর ভারতের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকতে পারে না বলে মন্তব্য করল চীন। চিনের প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, ব্যাপারটা এমন নয় যে, অন্য দেশের জাহাজ ওই মহাসাগরের জলপথ ব্যবহার করতে পারবে না।
উল্লেখ্য, সমগ্র বিশ্বেই সমুদ্রে নিজেদের কার্যকলাপ বাড়িয়ে চলেছে চীন। তাদের বক্তব্য, সমুদ্রে যাতায়াতের অবাধ অধিকার মেনে নিতে হবে এবং সেটাই গুরুত্বপূর্ণ।
চীনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়ক ক্যাপ্টেন ঝাও অবশ্য স্বীকার করে নিয়েছেন, ভারত মহাসাগর অঞ্চলে স্থিতিশীলতার ক্ষেত্রে ভারতের বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু তা বলে ভারত মহাসাগরের জলপথকে নয়াদিল্লি তাদের সম্পত্তি ভাবতে পারে না। আর তাই যদি হয়, তাহলে রাশিয়া, আমেরিকা এবং অস্ট্রেলিয়া নৌবাহিনীর চলাচলের অধিকার কীভাবে ব্যাখ্যা করবে ভারত।
আমেরিকার ভূ-রাজনৈতিক থিঙ্কট্যাঙ্ক ভারত মহাসাগরীয় অঞ্চলে অনেক সংঘর্ষের আশঙ্কা করেছে। এই আশঙ্কার সঙ্গে তিনি একমত নন বলেও জানিয়েছেন ঝাও। এবিপি আনন্দ
ইআর





