অবেশেষে জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষেও সামরিক বাহিনীকে বিদেশের মাটিতে যুদ্ধের অনুমোদন দানকারী বিলটি পাস হয়েছে। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হলো। খবর আলজাজিরার।

দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে বিরোধী রাজনৈতিক দলের সংসদ সদস্যদের বিরোধিতার মধ্য দিয়েও শনিবার বিলটি পাস হয়। নতুন আইন অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বিদেশের মাটিতে যুদ্ধ করার অনুমতি পেল জাপানি সামরিক বাহিনী।

এর আগে গত বৃহস্পতিবার হট্টগোলের মাঝেই দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি অনুমোদিত হয়।

নানা সমালোচনা সত্ত্বেও বরাবরই এ আইন প্রণয়নের পক্ষে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

এদিকে এ আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজারো জনতা। তাদের দাবি, নতুন এ আইনের ফলে আবারও শান্তি বিনষ্ট হবে। শান্তির পরিবর্তে যুদ্ধের পথে হাটবে জাপানি সামরিক বাহিনী।

জেআই