জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)  নয় মাস পরে আবার  প্রাচীন নগরী পালমিরা দখল করেছে।পালমিরার কেন্দ্রে সরকারি বাহিনীর সাথে লড়াই করছে আইএস। বেশিরভাগ ক্ষেত্রে সরকারি বাহিনী পিছু হটতে  বাধ্য হয় বলে খবর পাওয়া গেছে।

তবে দু'পক্ষের এই লড়াই এর ফলাফল যা্য় হোক না কেন সেখানকার সাধারণ মানুষজনের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পর্যবেক্ষকরা।

গত মার্চে রাশিয়ান সেনাদের সহায়তায় মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ আসে সিরিয়ার সরকারি বাহিনীর হাতে । এই অর্জনকে বিজয় হিসাবে বর্ণনা করেছিল সরকারি বহিনী।পালমিরার দখলের পর আলেপ্পো ও দামেস্কের নিয়ন্ত্রনের জন্য অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী আর এই সুযোগে গোপনে সংঘবদ্ধ হয়ে পালমিরা দখলে নামে আইএস । মুলত সুযোগের অপেক্ষায় ছিল আইএস।

এই অভিযানে অন্তত ৫০ জন সামরিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে‌ । পালমিরা শহরটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ । ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ আর সরবরাহ পথের ওপর হওয়ার কারণে এর নিয়ন্ত্রন দু পক্ষের কাছের বেশ গুরুত্বপূর্ণ।

সূত্র বিবিসি।

নাজিব