বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকা সফররত সিঙ্গাপুরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাসাগোস জুকিফলি।
বুধবার রাত ৭ টা ৪০ থেকে ৮ টা ২০ মিনিট পর্যন্ত চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশে চলমান রাজনীতি ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি এর ভাইস চেয়ারম্যান সমসের মবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাফিউদ্দিন আহমেদ।
কেএইচ





