স্বজন হারানোর যন্ত্রণা বুকে ১৫টি বছর কাটিয়ে দিলেন মার্কিন মুলুকের বাসিন্দারা৷ ১৫ বছর আগের এই দিনটির কথা মনে পড়লেই আজও থমকে ওঠেন শক্তিশালী দেশের বাসিন্দারা৷ ১৫ বছরের স্মৃতি আজও তাজা৷রবিবার ৯/১১-র সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল আমেরিকাসহ গোটা বিশ্ব৷
এই দিনেই জঙ্গিদের ভয়াবহ নাশকতার ১৫ বছর পূর্তিতে নিউইয়র্ক,ওয়াশিংটন ও শ্যাঙ্কসভিলে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ১৫ বছর আগে এই দিনে আল কায়দা জঙ্গিরা বিমান ছিনতাই করে হামলা চালায়৷ দুটি বিমান জঙ্গিরা আছড়ে ফেলেছিল নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ারে৷
একটি আছড়ে পড়েছিল পেন্টাগনে ও অপর একটি বিমান ভেঙে পড়েছিল পেনিসিলভানিয়ায়৷ এই ভয়াবহ হামলার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় তিন হাজার জন৷ মানহাট্টানের যেখানে জোড়া টাওয়ার একদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেখানে রবিবার নিহতদের নাম পড়ে তাঁদের স্মৃতিচারণ করা হয়৷
জেড





