দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত ও কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সিউলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পার্ক গত মাসে দুর্নীতির অভিযোগে দেশটির একটি আদালতে ২৪ বছরের সাজাপ্রাপ্ত হন। এএফপির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
গত মার্চ মাসে গ্রেপ্তারের পর ৬৬ বছরের পার্ক তার পায়ের, পিঠের ও দাঁতের সমস্যার কারণে আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মুখপাত্র বলেন, কারাগার কর্তৃপক্ষ তাকে সিউলের বেসামরিক হাসপাতাল সেন্ট মেরিতে ভর্তি করান।
তবে কি সমস্যার কারণে এবার ভর্তি হয়েছেন তা জানান নি। তবে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, এবার মূলত পুরনো পিঠের ব্যথার কারণে পার্ক হাসপাতালে ভর্তি হয়েছেন।
আন্তর্জাতিক
ক্ষমতাচ্যুত কারাবন্দি প্রেসিডেন্ট পার্ক হাসপাতালে
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত ও কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সিউলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পার্ক গত মাসে দুর্নীতির অভিযোগে দেশটির একটি আদালতে ২৪ বছরের সাজাপ্রাপ্ত হন।





