পেটে ব্যথাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কারণে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি শনিবার সকালে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে দিনভর বিভিন্ন ধরনের পরীক্ষা শেষে হার্টের চিকিৎসকরা তার হৃদযন্ত্রে একটি ব্লক খুঁজে পেয়েছেনে। এজন্য তাকে একদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো হাসপাতালের বরাত দিয়ে জানায়, চিকিৎসক দ্রুত অ্যানজিওপ্লাস্টি করে প্রেসিডেন্টের হার্টে একটি রিং লাগানো কথা বলেছেন। যাতে করে রক্ত চলাচল স্বাভাবিক থাকে।
করনারী অ্যানজিওপ্লাস্টি এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে হার্টের সংকুচিত শিরাগুলো সচল করা হয়।
প্রেসিডেন্টের প্রেস সচিব ভেনু রাজামনির ভারতী সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, রাষ্ট্রপতিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি সোমবারের মধ্যে তিনি বাসায় ফিরবেন।
এএইচ





