এবার দেড় শতাধিক যাত্রী নিয়ে ভারতের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে ইনডিগো এয়ালাইন্সের বিমানটি। দুর্ঘটনায় ২৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার এ দুর্ঘটনা ঘটে। তবে, অবতরণের সময় দুর্ঘটনা ঘটায় প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। বিমানটিতে পাইলট ছাড়াও ১৪৮ জন যাত্রী, ৬ জন ক্রু ছিলেন।

দুর্ঘটনার সময় বিমানের গিয়ার থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে জানা গেছে। তবে, যাত্রীদেরকে দ্রুত নামিয়ে আনা হয়। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ