মেক্সিকোর একটি কারাগারে কয়েদিদের দু’গ্রুপের সংঘর্ষে বৃহস্পতিবার ৯ বন্দী নিহত হয়েছেন। শুক্রবার কারা কর্তৃপক্ষ এ কথা জানায়।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে টামাওলিপাসের নিকটবর্তী রেইনোসা নগরীর একটি কারাগারে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, কারাগারে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ এখনো চলছে। সংঘর্ষে আরো দুইজন আহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এমএনজে





